বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অভিযোগ অস্বীকার অবসরপ্রাপ্ত শিক্ষকের খাসজমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন নান্দাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ আপনারা পুলিশ না সাংবাদিক, গ্রেপ্তারের আগে নাহিদের প্রশ্ন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজী নিখোঁজের দাবি দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানকে নাশকতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আলোচনা সভা শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব এক রাতে রাজধানীতে পাঁচ বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ

আপনারা পুলিশ না সাংবাদিক, গ্রেপ্তারের আগে নাহিদের প্রশ্ন

কামরান হোসেন, বিয়ানীবাজার(সিলেট)প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৫ বার পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ-----------------------ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একাধিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এতো রাতে ভিডিও ক্যামেরাসহ বাসায় মানুষ আসায় নুরুল ইসলাম নাহিদ প্রশ্ন করেন ‘আপনারা পুলিশ না সাংবাদিক বুঝবো কি করে’।

এরপর পুলিশের পরিচয় নিশ্চিত হলে তিনি জানতে চান- আমি কোথায় যাব? গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যরা নুরুল ইসলাম নাহিদের পোশাক পরিবর্তন করে প্রস্তুত হওয়ার জন্য সময় চান এবং পুলিশের সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। কথোপকথনে পরিবারের এক সদস্য পুলিশ সদস্যদের কাছে জানতে চান, নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হচ্ছে কি না এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু না বলে পরে কথা বলার জন্য জানান।

এ সময় পরিবারের এক সদস্য সঙ্গে যাওয়ার অনুমতি চাইলে পুলিশ সদস্যরা তাকে আসতে বলেন। ভিডিওতে এক সদস্যকে বলতে শোনা যায়, ‘ম্যাম, তুমি রেডি হয়ে নাও। কেঁদো না, তুমি রেডি হয়ে নাও।’
পরে একটি ব্যাগে হাতে নিয়ে পুলিশের সাথে বেরিয়ে আসেন নাহিদ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে পুলিশ জানতে পারে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই বাসায় তিনি পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

এদিকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই বাসার সামনে অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনের সময়কার মামলা রয়েছে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর এই দায়িত্বে ছিলেন। ২৪-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর নুরুল ইসলাম নাহিদকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি কার্যক্রম নিষিদ্ধ দলটির উপদেষ্টা পরিষদের সদস্য।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..