সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন নেই: হাইকমিশন সিলেট টেস্ট ড্র করায় সিরিজি হারল বাংলাদেশ তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বায়ক কমিটি গঠন ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু সাংসদ মো: লুৎফুল্লাহেল মাজেদের পিতার মত্যুতে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’ শোক  চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, যা বললেন নতুন পররাষ্ট্র সচিব ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বায়ক কমিটি গঠন

মোঃ দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
মাওলানা সৈয়দ আবু সায়েম আহ্বায়ক এবং মুফতী এনায়েতুল্লাহ আল মুজতবা সদস্য সচিব------------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা সৈয়দ আবু সায়েমকে আহ্বায়ক এবং মুফতী এনায়েতুল্লাহ আল মুজতবাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সংগঠনটির এক গঠনসভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

গঠনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী হেদায়েতুল্লাহ হাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সদস্য মাওলানা ফয়েজুদ্দিন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা শাখার সিনিয়র নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহান, তাড়াইল উপজেলা শাখার উপদেষ্টা সদস্য মাওলানা ফখরুদ্দিন এবং উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল হাই।

অনুষ্ঠানে অতিথিরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশের মানুষের ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ রক্ষা এবং ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবগঠিত নেতৃত্বের মাধ্যমে তাড়াইল উপজেলায় সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..