রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন ২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ ফলোয়ারে বিশ্বসেরা মাহি, ৭০ দেশের জনসংখ্যাকেও ছাড়াল তাঁর অনুসারী! মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নান্দাইলে দলীয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মতবিনিময়

নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা :
  • আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন শাখার আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ শিক্ষা শিবিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

​শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শাখার সম্মানিত জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম, ঝালকাঠি-১ আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম এবং উপজেলা আমির মাস্টার মজিবুর রহমান।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক সাইয়েদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা কামরুল, আমুয়া ইউনিয়নের সাবেক আমির মাস্টার আব্দুর রহিম ও কাঠালিয়া সদর ইউনিয়নের আমির মাওলানা নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

​সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শিক্ষা শিবিরের কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠিত হয়। বক্তারা কর্মীদের উদ্দেশে কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার তাগিদ দেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, শুধু সাংগঠনিক কাজ করলেই হবে না, নিজেকে আগে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন কর্মীকে হতে হবে সৎ, আমানতদার, পরোপকারী ও দেশপ্রেমিক। কোরআন-হাদিসের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলেই দুনিয়াতে শান্তি আর পরকালে জান্নাত লাভ সম্ভব।

​বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক বলেন, আজকের সমাজে নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে উত্তরণে ইসলামী শিক্ষায় শিক্ষিত আদর্শ নাগরিকের বিকল্প নেই। কর্মীদের তিনি পড়াশোনা, চরিত্র গঠন ও সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

​ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, একজন ভালো কর্মী মানেই একজন ভালো নাগরিক। নিজের এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠায় কাজ করাই আমাদের দায়িত্ব।

​উপজেলা আমির মাস্টার মজিবুর রহমান ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক সাইয়েদুর রহমান তাদের বক্তব্যে কর্মীদের সংগঠনের শৃঙ্খলা মেনে চলা, নিয়মিত পড়াশোনা করা ও দাওয়াতি কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তারা বলেন, শিক্ষা শিবিরের শিক্ষা শুধু শিবিরেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। বক্তারা আরও বলেন, কর্মীদের কোরআন-হাদিসের আলোকে মানোন্নয়ন করে পরকালে জান্নাত লাভ ও নিজেকে একজন আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে।

​দিনব্যাপী শিক্ষা শিবিরে দারসুল কোরআন, দারসুল হাদিস, সাংগঠনিক আলোচনা, নামাজের গুরুত্ব, নৈতিক শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপটে কর্মীদের করণীয় বিষয়ে আলোচনা হয়। দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে আবার আলোচনা শুরু হয়। শিক্ষা শিবির শেষে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই বলেন, এই শিবির থেকে তারা নতুন করে নিজেদের গড়ার অনুপ্রেরণা পেয়েছেন। আগামীতেও এমন শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..