রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন ২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ ফলোয়ারে বিশ্বসেরা মাহি, ৭০ দেশের জনসংখ্যাকেও ছাড়াল তাঁর অনুসারী!

মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে এক সৌদি প্রবাসীর বসতবাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি, ও ভয়ভীতি প্রদর্শনের পর নগদ ক্যাশে ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের কালুর মোড় এলাকায় সৌদি আরবপ্রবাসী মো. কামরুল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একদল ব্যক্তি ওই বাড়িতে গিয়ে দরজা-জানালায় জোরে ধাক্কা দিতে থাকে। পরে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে তারা। এরপর ঘরে প্রবেশ করে বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ ও ভয়ভীতি প্রদর্শন করে।

ঘটনার সময় বাড়িতে ছিলেন প্রবাসী কামরুল বেপারীর স্ত্রী মালা বেগম, তাঁর দুই মেয়ে এবং পাঁচ দিন আগে বেড়াতে আসা মালা বেগমের চাচাতো ভাই মো. আল আমিন হাওলাদার (৪৫)। তিনি ইন্দুরকানী উপজেলার জুলহাস হাওলাদারের ছেলে।

অভিযোগ অনুযায়ী, ঘরে প্রবেশের পর অভিযুক্তরা মালা বেগম ও তাঁর চাচাতো ভাইকে পৃথক কক্ষ থেকে বের করে মারধর করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে মালা বেগমের দুই মেয়েকে পাশের একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় মালা বেগম ও তাঁর চাচাতো ভাইয়ের ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

পরে তাঁদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ২৫ হাজার টাকা নেওয়া হয়। বিকাশে টাকা পাঠানোর সময় ছিল রাত ৩টা ২৯ মিনিট। সব মিলিয়ে ৫০ হাজার টাকা নেওয়ার পর অভিযুক্তরা বাড়ি থেকে চলে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মালা বেগম বলেন, “আমার স্বামী কামরুল বেপারী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। আমি দুই মেয়ে মারিয়া আক্তার (১৮) ও সাবিরা আক্তার (১৪)–কে নিয়ে বাড়িতে বসবাস করি। সাবিরা অষ্টম শ্রেণিতে পড়ে। রাতে জানালায় ডাকাডাকির পর দরজা খুলতেই কয়েকজনকে দেখতে পাই। তারা ঘরে ঢুকে আল আমিন কোথায় জানতে চায় এবং তাঁকে খুনি বলে থানায় দেওয়ার কথা বলে। পরে ভয়ভীতি দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..