রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন ২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ ফলোয়ারে বিশ্বসেরা মাহি, ৭০ দেশের জনসংখ্যাকেও ছাড়াল তাঁর অনুসারী!

আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 
  • আপলোডের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা ও মসুর ডাল ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও নন-ইউরিয়া সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বেলা সাগে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিতে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সজল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বেনজীর আহম্মেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, আদমদীঘি চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা ও উপজেলার নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, কর্মসূচির মাধ্যমে উপজেলার ৬ ইউনিয়ন ও এক পৌরসভায় ৫ হাজার ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা ও এক শত জন কৃষককে মসুর ডাল বীজ এবং প্রতি কৃষকের প্রতি বিঘা জমিতে সরিষা ও মসুর ডাল আবাদের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হবে। কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণের জন্য সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..