সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার মোরেলগঞ্জে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলেন ভ্রাম্যমান আদালত   মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটি অনুমোদন: সভাপতি রাকিব, সম্পাদক আদনান নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন

মোরেলগঞ্জে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলেন ভ্রাম্যমান আদালত  

মোঃনাজমুল মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট বাজার সংলগ্ন বিষখালী নদীর তীরবর্তী দোকান ঘর নির্মান উচ্ছেদ অভিযান করে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আক্তারুজ্জামান। সোমবার বেলা ১২টার দিকে রামচন্দ্রপুরের রশিদ খান এর বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের রশিদ খান এর বাজার এলাকার পোলেরহাট বাজার সংলগ্ন বিষখালী নদীর তীরবর্তী স্থানে কয়েকদিন ধরে কাটাবুনিয়া গ্রামের আবুল বাশার মোল্লা সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা দোকান ঘর নির্মান করছিলেন। এ সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সহকারী কমিশনার (ভ‚মি) আক্তারুজ্জামান ঘটনা স্থলে গিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেন।

অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভ‚মি) আক্তারুজ্জামান বলেন, বিষখালী নদীর তীরবর্তী পোলেরহাট বাজার সংলগ্ন জনৈক আবুল বাশার মোল্লা এ অবৈধ স্থাপনা দোকান ঘর নির্মানের জন্য অনেক দিন ধরে লোকজন নিয়ে কাজ করছে। তার পাশাপাশি আরো অনেকে অবৈধ স্থাপনা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা সরকারি সম্পত্তির ওপরে দোকানঘরটি ভেঙ্গে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে এ অভিযান উচ্ছেদের অংশ হিসাবে বলইবুনিয়া কালিকাবাড়ী বাজারে খালের তীরবর্তী ২৩ টি দোকান ঘর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ১ মাসের নোটিস প্রদান করা হয়েছে, ইতিমধ্যে সময় অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা তারা নিজ উদ্যেগে সরিয়ে নেয় নি। ওই স্থানেও শিঘ্রই উচ্ছেদ অভিযান করা হবে সকল প্রস্তুতি জেলা প্রশাসকের দপ্তরে মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে।

অবৈধ স্থাপনা দোকান মালিক আবুল বাশার মোল্লা বলেন, ২০২৩ সালে ১ শতক জমি ক্রয় সূত্রে মালিক হয়ে সেখানে তিনি দোকানঘর তৈরি করতে ছিলেন। ইতিপূর্বে ওখানে তার দোকান ছিল। পোলেরহাট বাজারে বিষখালী খাল খননের ফলে দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..