সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নভেম্বরের ২২ দিনে এল প্রায় ২৯ হাজার কোটি টাকা রেমিট্যান্স প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করলেন এনসিপি নেতারা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা কেন্দুয়ায় লুৎফিয়া দারুল উলুম মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার মোরেলগঞ্জে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলেন ভ্রাম্যমান আদালত   মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটি অনুমোদন: সভাপতি রাকিব, সম্পাদক আদনান

কেন্দুয়ায় লুৎফিয়া দারুল উলুম মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লুৎফিয়া দারুল উলুম মাদরাসায় বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) মাদরাসার ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত ‘সাদায়ে ঈমান-২০২৬’ শীর্ষক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মুফতি আব্দুল গণী।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি ইসলামী সংস্কৃতি, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ ও অনুরাগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষা সচিব মুফতি রহমতুল্লাহ, দারুল ইকামার দায়িত্বশীল মুফতি রাবিতুল ইসলামসহ মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইসলামী শিক্ষা ও সংস্কৃতির চর্চাকে শিক্ষার্থীদের মাঝে আরও বেগবান করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..