সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা নভেম্বরের ২২ দিনে এল প্রায় ২৯ হাজার কোটি টাকা রেমিট্যান্স প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করলেন এনসিপি নেতারা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

শীতের আগমনী বার্তায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে বরগুনা সরকারি শিশু পরিবারের ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

গত সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে বরগুনা সরকারি শিশু পরিবারে শিশুদের হাতে শীতের উপহার হিসেবে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। শীতের তীব্রতা বাড়ার আগেই অসহায় মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা, দৈনন্দিন জীবনযাপন ও ভবিষ্যৎ স্বপ্নের খোঁজখবর নেন। অভিভাবকের স্নেহবঞ্চিত শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের প্রতি মমতা ও আন্তরিকতার প্রকাশ ঘটান তিনি। কম্বল পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসকের কাছ থেকে শীতের উপহার পেয়ে তাদের মুখে ফুটে ওঠে হাসি।

এ সময় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, “শিশুরা আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ। প্রতিটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা, সুশিক্ষা লাভ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার অধিকার রয়েছে। পারিবারিক স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত এসব শিশুর পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, সামাজিক দায়বদ্ধতাও। শীতের কষ্ট যেন তাদের পড়াশোনা, স্বাভাবিক জীবনযাপন ও আনন্দকে ম্লান করতে না পারে, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের এই ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে। পর্যায়ক্রমে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে। ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দেওয়ার মধ্য দিয়ে বরগুনা জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হলো। শীত নিবারণের পাশাপাশি শিশুদের প্রতি এই আন্তরিক উদ্যোগ তাদের মধ্যে নিরাপত্তা, ভালোবাসা ও আপনজনের সান্নিধ্যের অনুভূতি জাগিয়ে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের এ উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..