সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা নভেম্বরের ২২ দিনে এল প্রায় ২৯ হাজার কোটি টাকা রেমিট্যান্স প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করলেন এনসিপি নেতারা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন

মো : আরিফুর রহমান ( সুজন):
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

আর্থিক অসচ্ছলতা দমাতে পারেনি অদম্য মেধা ও উচ্চশিক্ষার স্বপ্ন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের কনা রানী। বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে তাঁর পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন।

গত রবিবার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক তাছলিমা আক্তারের উদ্যোগে কনা রানীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল হাফিজের সার্বিক প্রচেষ্টায় এ সহায়তার ব্যবস্থা করা হয়। কনা রানী কুমরাখালী গ্রামের গৌতম হাওলাদারের মেয়ে। পরিবারের আর্থিক অসচ্ছলতার মধ্যেও কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কনা রানী। তবে আর্থিক সংকট তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি ও উচ্চশিক্ষা অর্জনের পথে নতুন আশার সঞ্চার করেছে। সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক  তাছলিমা আক্তার বলেন, “মেধা ও যোগ্যতা কখনো আর্থিক অসচ্ছলতার কারণে থেমে থাকতে পারে না। একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্নপূরণে সমাজ ও রাষ্ট্রের সবার এগিয়ে আসা প্রয়োজন।

কনা রানীর মতো মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন আন্তরিক। মেধার বিকাশ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অমিনেষ বিশ্বাস, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমীন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। জেলা প্রশাসনের এ উদ্যোগ কনা রানীর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সমাজের অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও মানবিক সহযোগিতায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..