সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৭০ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসবে সম্মাননা পেল হরিরামপুর শ্যামল নিসর্গ সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে “দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ

বেতাগীতে ২৪৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৬১১৬ বার পঠিত

বরগুনার বেতাগীতে ২৪০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেতাগী সরকারি কলেজে মাঠে ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে ইডার আয়োজনে ও উপজেলা যুব রেডক্রিসেন্ট‘র সহযোগিতায় বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
যুব রেডক্রিসেন্টের স্থানীয় দল নেতা অলি আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, বেতাগী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল, ইডার ট্রেজারার মিঠুন চন্দ্র দে, স্বেচ্ছাসেবক মো: জাহিদ হাসান, ইমরান হোসেন, নিশিতা বিশ্বাস ও রীম আক্তার।
এ সময় ২৪৬ জন মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ১২ জন চোখে ছানী পরা রোগীদের কম খরচে অপারেশনের ব্যবস্থা ও ৩ জনকে সম্পূর্ণ ফ্রী অপারেশনের ব্যবস্থা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..