সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির ।

জাপানে ভয়াবহ সুনামির আঘাত, জরুরী অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬০১২ বার পঠিত

টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতনের কারণে সুনামি আঘাত হানলো এবার জাপানেও। স্থানীয় সময় রবিবার ভোরে জাপানের উপকূলে এই সুনামি আঘাত হেনেছে।

জানা গেছে, তিন মিটার উঁচু জলোচ্ছ্বাসে আমামি এবং টোকারা দ্বীপপুঞ্জের উপকূল প্লাবিত হতে পারে- এমন সতর্কতা আগেই জারি করা হয়েছিল। এর আগে, অগ্ন্যুৎপাতের পর টোঙ্গায় সুনামি আঘাত হানে।

সতর্ক বার্তায় বলা হয়, জাপানের সমগ্র প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং জাপান সাগরের কিছু অঞ্চলেও ছোট মাত্রার সুনামি আঘাত হানতে পারে। আর তা হতে পারে তোহোকু থেকে ওকিনাওয়া পর্যন্ত উপকূলবর্তী এলাকায়।
এদিকে, সাগরের তলদেশে থাকা বিশাল এই আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরুর পর নিউজিল্যান্ড, টোঙ্গা ও ফিজিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্নুৎপাতের প্রভাবে সাগরে বিপজ্জনক রকমের বড় বড় ঢেউ দেখা দেয়।

এছাড়া আগ্নেয়গিরি জালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়। রাজধানী নুকুয়ালোফায় গত প্রায় দুই দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়েছে আগ্নেয়গিরির ছাই। সূত্র : দ্য জাপান টাইমস ও দ্য অ্যাঞ্জেল টাইমস।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..