শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নতুন করে পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬২৬৮ বার পঠিত

করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে ভারতের পশ্চিমবঙ্গে বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। নতুন এই মেয়াদে সরকারি অফিসে অর্ধেক কর্মী নিয়ে চললেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে। বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) এ–সংক্রান্ত নির্দেশ জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। নবান্নের পক্ষ থেকে ঘোষণা দেওয়া এই বিধিনিষেধের ক্ষেত্রে বাড়তি কিছু ছাড় দেওয়া হয়েছে। এবার বিয়ে ও মেলা আয়োজনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিয়েবাড়ি বা বিয়ে সংক্রান্ত অনুষ্ঠানে একই সময়ে সর্বোচ্চ ২শ’ জন কিংবা অনুষ্ঠান স্থলের মোট আসন সংখ্যার অর্ধেকের মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারবেন।

এছাড়া খোলা আকাশের নিচে মেলার আয়োজন করা যাবে। কিন্তু সেক্ষেত্রে কঠোর ভাবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। তবে স্কুল, কলেজ বন্ধই থাকছে। জিম, সুইমিং পুল, সেলুন সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্ধেক হাজিরা নিয়ে চলবে সরকারি অফিস। তবে আগের দেওয়া ছাড় বজায় রেখে ৫০ শতাংশ ক্রেতা নিয়ে সেলুন খোলা থাকবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..