সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পটুয়াখালীতে এলজিইডির সাবেক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ৯১ লাখ টাকার ‘ভূতুরে বিল’ অভিযোগ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

আমি চাই ভোট বেশি কাস্ট হোক: মাহবুব তালুকদার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬০৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ভোট যত বেশি পড়বে, আমি তত বেশি খুশি। আমি চাই ভোট বেশি কাস্ট হোক। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর আদর্শ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় ভোট কেন্দ্রের পরিবেশ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপাতত এ বিষয়ে কোনও মন্তব্য করবো না। চারটার পর মন্তব্য করবো।

এদিকে ইভিএমে ভোট নেওয়ার কারণে অনেক ধীরগতিতে ভোট পড়ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। অন্যদিকে তার ছোটভাই ও কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খোরশেদ অভিযোগ করেছেন, যে সব কেন্দ্রে হাতি প্রতীকের ভোট বেশি সেখানে ভোটগ্রহণ স্লো করে দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ফিঙ্গার প্রিন্ট ম্যাচ না করা, ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতা না থাকায় সাধারণ ভোটারদের ভোগান্তি পোহাতে হয়। অনেক কেন্দ্রে ভোট নেওয়ার সময় প্রিসাইডিং কর্মকর্তাদের সাধারণ ভোটারদের প্রশিক্ষণ দিতেও দেখা গেছে।

২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এবার তৃতীয় নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে সাত এবং সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তারা হলেন-আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার (হাতি), খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাসুম বিল্লাহ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম (ঘোড়া), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি)। এ ছাড়া সিটির ২৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা মনে করছেন, মেয়র পদে মূল লড়াইটা হবে আইভী ও তৈমুরের মধ্যে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..