বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

দরজার ওপাশে-রিমি কবিতা

রিমি কবিতা
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৬৪২৪ বার পঠিত

দরজার ওপাশে-রিমি কবিতা

আমার দরজার ওপাশে কার ছায়া? কে সে?
আড়ালে দাঁড়িয়ে আছে নিশ্চুপ!
ভেবেই বুকের মধ্যে কি একটা ধুকপুক করছে ;
ক্রমশ শব্দটা আরো প্রবল হচ্ছে কিন্তু কেন?
কে ওখানে? কে?
আমার ঘরের আশে পাশে তো কেউ থাকে না;
তাহলে –
খানিকক্ষণ বড় নিঃশ্বাস নিয়ে নিলাম ; প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে আমার,
মনে হচ্ছিলো এখনি মারা যাবো।
একটু বাদেই বুঝতে পারলাম ;
কেউ নয় ওখানে ঘাপটি মেরে লুকিয়ে ছিলো
এক বস্তা নিস্তব্ধতায় মোড়ানো নিঃসঙ্গতা।
অনেকটা আশ্বস্ত হলাম ;
এতো আমার আজন্ম প্রেমিক
অন্তত দিনশেষে কিংবা প্রচন্ড অসুস্থতায়, অথবা আমার ক্ষুধার্ত সময়ে –
যখন আমি ক্লান্ত – ভেজা চোখে নিদ্রাহীন,
তখনো আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে তার জরাজীর্ণ চাদরে।

কোনো মিথ্যে আশ্বাসের স্মৃতিতে বুকের গভীর থেকে যখন দীর্ঘ -শ্বাস বের হয় তখনো কতটা নিবিড় যত্নে, নিঃসংকোচে এই তো সে-ই নিঃসঙ্গতা,
যে আমাকে একটুও ছেড়ে যাবার ইচ্ছে দেখায় না।
বরং প্রতিটি মুহূর্তে সে আমার এক স্বচ্ছ- অবুঝ প্রেমিকের মতো হাতে হাত ধরেই বসে থাকে। আর কানে কানে ফিসফিসিয়ে বলে যায় –
তোমার কষ্টের নীলের সবটা বিষ আমার,
তোমার শুদ্ধ – অশুদ্ধ অভিযোগে আমি বিরক্ত নই ;
আমি যে তোমার আজন্ম আসক্ত প্রেমিক ; নাম নিঃসঙ্গতা
ভয় নেই একটুও, প্রতি মুহূর্তে
তোমার দরজার ওপাশে ই আছি আমৃত্যু !!!

রিমি কবিতা

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..