মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাতারবাড়ীতে জ্বালানি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়া মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়ের দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন

দরজার ওপাশে-রিমি কবিতা

রিমি কবিতা
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৬৫০৭ বার পঠিত

দরজার ওপাশে-রিমি কবিতা

আমার দরজার ওপাশে কার ছায়া? কে সে?
আড়ালে দাঁড়িয়ে আছে নিশ্চুপ!
ভেবেই বুকের মধ্যে কি একটা ধুকপুক করছে ;
ক্রমশ শব্দটা আরো প্রবল হচ্ছে কিন্তু কেন?
কে ওখানে? কে?
আমার ঘরের আশে পাশে তো কেউ থাকে না;
তাহলে –
খানিকক্ষণ বড় নিঃশ্বাস নিয়ে নিলাম ; প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে আমার,
মনে হচ্ছিলো এখনি মারা যাবো।
একটু বাদেই বুঝতে পারলাম ;
কেউ নয় ওখানে ঘাপটি মেরে লুকিয়ে ছিলো
এক বস্তা নিস্তব্ধতায় মোড়ানো নিঃসঙ্গতা।
অনেকটা আশ্বস্ত হলাম ;
এতো আমার আজন্ম প্রেমিক
অন্তত দিনশেষে কিংবা প্রচন্ড অসুস্থতায়, অথবা আমার ক্ষুধার্ত সময়ে –
যখন আমি ক্লান্ত – ভেজা চোখে নিদ্রাহীন,
তখনো আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে তার জরাজীর্ণ চাদরে।

কোনো মিথ্যে আশ্বাসের স্মৃতিতে বুকের গভীর থেকে যখন দীর্ঘ -শ্বাস বের হয় তখনো কতটা নিবিড় যত্নে, নিঃসংকোচে এই তো সে-ই নিঃসঙ্গতা,
যে আমাকে একটুও ছেড়ে যাবার ইচ্ছে দেখায় না।
বরং প্রতিটি মুহূর্তে সে আমার এক স্বচ্ছ- অবুঝ প্রেমিকের মতো হাতে হাত ধরেই বসে থাকে। আর কানে কানে ফিসফিসিয়ে বলে যায় –
তোমার কষ্টের নীলের সবটা বিষ আমার,
তোমার শুদ্ধ – অশুদ্ধ অভিযোগে আমি বিরক্ত নই ;
আমি যে তোমার আজন্ম আসক্ত প্রেমিক ; নাম নিঃসঙ্গতা
ভয় নেই একটুও, প্রতি মুহূর্তে
তোমার দরজার ওপাশে ই আছি আমৃত্যু !!!

রিমি কবিতা

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..