মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীতে টমেটো চারার সাথে শত্রুতায় তিন লক্ষ টাকার ক্ষতি! কৃষকের মাথায় হাত

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৬০৮০ বার পঠিত

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিনিধি):

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের কৃষক আব্দুল মাজেদের টমেটো চারার ক্ষেত নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ৩ লক্ষ টাকা ক্ষতি হওয়ায় কৃষকের মাথায় হাত।
জানা গেছে, কৃষক আব্দুল মাজেদ ১ একর জায়গায় টমেটো চাষের জন্য জমি প্রস্তুত করে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে জমিতে সেই চারা রোপন করার কথা ছিল। কিন্ত সকালে টমেটো চারার মাঠে গিয়ে দেখতে পান তার সমস্ত চারাই নষ্ট করা হয়েছে। টমোটো চারাগুলির গোড়া কেটে ফেলেছে। কৃষক মাজেদ বলেন, ‘এতে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জমি প্রস্তুত করতে ইতোমধ্যে ৬০-৬৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন জমিতে কি চাষ করব তা আমি বুঝে উঠতে পারছি না। এখন টমেটো চারা সংগ্রহ করার কোন উপায় নেই। আয়ের এক মাত্র উৎস কৃষি কাজ। তাই যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠার নয়। পরিবারের লোকজন নিয়ে আমার এখন দুরাবস্থায় কাটাতে হবে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার রহস্য এখনো উদঘাটিত হয়নি। ।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, এটি অত্যন্ত দু:খজণক ঘটনা। তবে এ বিষয় আমি এখনো অবহিত নয়। কৃষক আমাকে জানালে প্রয়োজনীয় সহযোগীতা দেওয়ার জন্য চেষ্টা করবো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..