শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংবাদিক আবাসিক এলাকায় দেয়াল চিত্র ও আলপনা অংকন অনুষ্ঠান

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):
  • আপলোডের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬২৪৬ বার পঠিত
ছবি: বিডি পিপলস নিউজ

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংবাদিক আবাসিক এলাকা কল্যাণ সংঘ এক বিশাল দেয়াল চিত্র ও আলপনা অংকন অনুষ্ঠান আয়োজন করে যার সৌজন্যে ছিল এশিয়ান পেইন্টস।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যগণ, এলাকার শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে বিশিষ্ট  সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব জনাব হারুন হাবীব, সাবেক তথ্যমন্ত্রী জনাব দিদার বখত, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জনাব আকরাম হোসেন খান, স্বাধীনতা সংগ্রামের সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক জনাব জিয়াউল হক উপস্থিত থেকে নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। তারা প্রজন্ম আবাসিক এলাকা কল্যাণ সংঘের এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এরকম প্রশংসনীয় কর্মকান্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রজন্ম সাংবাদিক আবাসিক এলাকা কল্যাণ সংঘের সভাপতি শওকত হোসেন খান,  সাধারণ সম্পাদক জিশান আহমেদ কুশল ও যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ তমাল জানান নতুন প্রজন্মকে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ করতে তারা সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাবেন কারণ নতুন প্রজন্মই গড়বে স্বপ্নের সোনার বাংলাদেশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..