মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ইফাদ গ্রুপে ঋণ দিয়ে মুসিবতে ৩৩ ব্যাংক রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাফর ইমাম মাতারবাড়ীতে জ্বালানি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়া মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়ের দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

আশা করি যুদ্ধ শেষ হবে: ইউক্রেন-রাশিয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬০৫৫ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ায় রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আপনারা বেশি বেশি চিন্তা করছেন। আমরা আশা করি যে, যুদ্ধ শেষ হবে এবং আমাদের যে কর্মপরিকল্পনা চলছে, সেগুলো ঠিকমতো চলবে। একটু একটু ধাক্কা খাবে, কিন্তু আমরা সামলে নেব।’

রাজধানীর মিন্টো রোডে আজ শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘যুদ্ধ বন্ধে এবং যুদ্ধকালে ইউক্রেনবাসী যেন মানবিক সহায়তা পায় সেজন্য ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ।’ এ ইস্যুতে কোনো চাপ এলেও তা সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘একাত্তরে নির্যাতন ও গণহত্যা চালানোর জন্য পাকিস্তানের উচিত দোষীদের শাস্তি দিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..