বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

আশা করি যুদ্ধ শেষ হবে: ইউক্রেন-রাশিয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬০১৩ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ায় রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আপনারা বেশি বেশি চিন্তা করছেন। আমরা আশা করি যে, যুদ্ধ শেষ হবে এবং আমাদের যে কর্মপরিকল্পনা চলছে, সেগুলো ঠিকমতো চলবে। একটু একটু ধাক্কা খাবে, কিন্তু আমরা সামলে নেব।’

রাজধানীর মিন্টো রোডে আজ শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘যুদ্ধ বন্ধে এবং যুদ্ধকালে ইউক্রেনবাসী যেন মানবিক সহায়তা পায় সেজন্য ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ।’ এ ইস্যুতে কোনো চাপ এলেও তা সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘একাত্তরে নির্যাতন ও গণহত্যা চালানোর জন্য পাকিস্তানের উচিত দোষীদের শাস্তি দিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..