বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

বাঙলা কলেজে বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদ’র আত্মপ্রকাশ : সভাপতি অমিত, সম্পাদক শান্ত

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):
  • আপলোডের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৬২৬৩ বার পঠিত

সাজিদুর রহমান সজিব (বিশেষ প্রতিনিধি,মিরপুর):

‘শিক্ষা, সংস্কৃতি, ঐক্য’ – এ স্লোগান সামনে রেখে সরকারি বাঙলা কলেজে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ’।

সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) ৮৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে রবিবার (১০ এপ্রিল) কমিটির অনুমোদন দেন সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মো. জহিরুল ইসলাম এবং বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মুজিবুর রহমান অনিক ও মোঃ রাকিব হোসেন মিরন। নবগঠিত কমিটিতে বাঙলা কলেজে অধ্যয়নরত ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী অমিতকে সভাপতি ও শান্ত বৈরাগীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

নব-নির্বাচিত সভাপতি কাজী অমিত বলেন, আমাদের উদ্দেশ্য বরিশাল জেলা ছাত্রকল্যাণকে একটি সুন্দর এবং সুসংগঠিত ছাত্রকল্যাণ হিসেবে গড়ে তোলা। ‘বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ সবসময়  শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে৷ শিক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা সর্বদা পাশে থাকবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবো। তিনি আরো বলেন, ন্যায়, সত্য ও সুন্দর পথে থেকে আপোষহীন ভাবে সর্বোচ্চ সেবা দিয়ে, বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এ জন্য সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শান্ত বৈরাগী বলেন ”সিনিয়র জুনিয়র সবার একটি সুন্দর মিলবন্ধন তৈরি করে শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করবো। জেলা হতে আগত সকল শিক্ষার্থীর সার্বিক সমস্যা সমাধান ও ভর্তি পরীক্ষা তথা অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করবো। এককালীন বৃত্তি প্রদানসহ শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশ সুনিশ্চিত করবো।”

 

নতুন কমিটিতে দিপু হালদার, সাব্বির হোসেন রাজ, আকিবুর রহমান খান সিয়াম, হাসিবুর রহমান, রাসেল মাহমুদ, দুলাল বড়াল নিলয় এবং ফয়সাল  আহমেদ সহ-সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। ইমন হাসান ভূইয়া, আরিফ খান জয়,কাবুল মল্লিক বাবু, জনি শিকদার, তাকওয়া আদর, কাজী রাশেদ,মির্জা সেজানুল হোক ইমন ও নবীন চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..