শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-জাজিরার সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬২২২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর নাম শিরীন আবু আকলেহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

স্থাস্থ্য মন্ত্রণালয় ও আল-জাজিরার সাংবাদিকেরা জানিয়েছেন, পশ্চিমতীরের জেনিন শহরে ইসরায়েলের অভিযানের খবর সংগ্রহ করছিলেন শিরীন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আজ বুধবার আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

আল-জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেছেন, কী অবস্থায় শিরীনের মৃত্যু হয়েছে, তা পরিষ্কার নয়। তবে, ঘটনার ভিডিওতে দেখা যায়—তাঁর মাথায় গুলি লেগেছিল।

ফিলিস্তিনের শহর রামাল্লা থেকে ইব্রাহিম আরও বলেন, ‘আমরা এখন জানতে পারছি—ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁকে মৃত ঘোষণা করেছে। শিরীন ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরের উত্তরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের অভিযান কাভার করছিলেন। তখন তাঁর মাথায় গুলি লাগে। শিরীনের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য এটা এক ভয়াবহ অভিজ্ঞতা।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘শিরীন খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার (জাগরণ) শুরু থেকে তিনি আল-জাজিরার সঙ্গে কাজ করছিলেন।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..