শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড় করিমগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আটক-৩

মনজুর মোর্শেদ তুহিন ( পটুয়াখালী ব্যুরো চিফ) :
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৬২৩৩ বার পঠিত

মনজুর মোর্শেদ তুহিন ( পটুয়াখালী ব্যুরো চিফ) :

পটুয়খালীতে মুন্না (১৬) নামের এক কিশোরকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে সদর উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওই কিশোরের মামী মমতাজ (৪৫), মামাতো বোন তানিয়া (৩০) ও প্রতিবেশী শামিম (৪০)। এঘটনায় ওই কিশোরের সৎ মা হাসিনা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার মূলহোতা হজরত আলী এখনও পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্নার বাবা ও মা ঢাকায় ছিলেন। গত ৯ এপ্রিল তার মামার বাসা থেকে ৮৫ হাজার টাকা চুরি হয়।সন্ধেহভাজন হিসেবে ওই কিশোরকে চুরির অপবাদে ছিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে তিনদফা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হজরত আলী। এসময় আশপাশে দাড়িয়ে থাকা নাড়ি পুরুষ বিষয়টি দেখে ভিডিও করেন। কেউই এঘটনার প্রতিবাদ করেনি। এ ঘটনার একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার পর থেকে ওই কিশোর নিখোজ রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..