মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জেনে নিন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনও সন্মেলন : ২০২৬ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী যে কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, জানালেন ইশরাক জুলাই স্মৃতিস্তম্ভ-আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর পূজার ছুটিতে মেট্রোরেলের সূচিতে পরিবর্তন আওরাবুনিয়ায় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী আরাধনা তাড়াইলে রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

১২ কর্মকর্তার বিদেশ সফর বাতিল করলো শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬৪০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১২ কর্মকর্তার অস্ট্রেলিয়া সফর বাতিল করেছে সরকার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে ১২ কর্মকর্তার ওই সফল বাতিল করে।

ইউজিসির দুজন সদস্য, সচিবসহ ইউজিসির ১১ কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আগামী ২৮ মে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। তাঁদের অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সফর করার কথা ছিল। আজ তাদের এ সফর বাতিল করা হয়।

এর আগে গত ১২ মে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফর বন্ধ ঘোষণা করে করে পরিপত্র জারি করে। এ পরিপত্রে বলা হয়েছে, করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এক্সপোজার ভিজিট, শিক্ষাসফর, এপিএ ও ইনোভেশনের আওতামুক্ত ভ্রমণ ও ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..