সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনও সন্মেলন : ২০২৬ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী যে কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, জানালেন ইশরাক জুলাই স্মৃতিস্তম্ভ-আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর পূজার ছুটিতে মেট্রোরেলের সূচিতে পরিবর্তন আওরাবুনিয়ায় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী আরাধনা তাড়াইলে রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত রেমিট্যান্স নেবেন, কিন্তু মরদেহ নিতে আপত্তি? এ কেমন নাগরিকত্ব?

আওরাবুনিয়ায় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন

​ কাঠালিয়া সংবাদদাতা :
  • আপলোডের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ০৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জাতীয়তাবাদী তাঁতি দলের সাবেক কেন্দ্রীয় নেতৃত্ব এবং স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন।

​উৎসবমুখর পরিবেশে তিনি আওরাবুনিয়া ইউনিয়নের ৮টি পূজা মন্দির সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও স্থানীয় ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খবরাখবর নেন।

​পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ শামসুল হক সুমন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে আমরা সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের উৎসবে আনন্দ ভাগাভাগি করে আসছি। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সার্বজনীন উৎসব।”

​তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “আমি সবসময় এলাকার আপামর জনগণের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আওরাবুনিয়া ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সম্প্রীতির ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

​উল্লেখ্য, মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সাবেক সদস্য সচিব, বর্তমান সভাপতি এবং কাঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আসন্ন ০৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাপক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

​পরিদর্শনকালে মন্দির কমিটির নেতৃবৃন্দ তাঁর এই আগমন ও শুভেচ্ছা বিনিময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..