সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনও সন্মেলন : ২০২৬ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী যে কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ, জানালেন ইশরাক জুলাই স্মৃতিস্তম্ভ-আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর পূজার ছুটিতে মেট্রোরেলের সূচিতে পরিবর্তন আওরাবুনিয়ায় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী আরাধনা তাড়াইলে রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত রেমিট্যান্স নেবেন, কিন্তু মরদেহ নিতে আপত্তি? এ কেমন নাগরিকত্ব?

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনও সন্মেলন : ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
সংগৃহীত ছবি

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সন্মেলন : ২০২৬।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ১ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজন করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ এর আদলে এই সন্মেলন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী অফিসারদের কর্তৃক সরকারের নীতি-নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সরাসরি নির্দেশনা গ্রহণ এবং উপজেলা পর্যায়ে নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা।

জানা গেছে, সম্মেলনে উপজেলার উন্নয়ন কার্যাবলির সমন্বয় ছাড়াও সরকারি কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডে গতিসঞ্চার, ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কার, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি-উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ইত্যাদি বিষয়সহ সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচিত হবে।

এ ছাড়াও মাঠপর্যায়ের দায়িত্ব পালনকালে ইউএনওদের যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সে বিষয়ে সম্মেলনে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অথবা সচিবগণ সরাসরি দিক-নির্দেশনা দেবেন বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..