বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, অনুমতির অপেক্ষা রোহিঙ্গা সংকট মোকাবিলায় ১৫৫ কোটি টাকা দেবে অস্ট্রেলিয়া নান্দাইলে বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মোরেলগঞ্জে বিএনপির মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রশাসনের প্রস্তুতি সভা মোরেলগঞ্জে সদর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কুয়াকাটা মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা উন্নত করতে যুবসমাজের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৬০৩২ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধু নিজের দেশের জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের যে মেধা-মনন, তা বিকশিত করে বাংলাদেশের মর্যাদাকে যেন আরও উন্নত করতে পারি, সেভাবে আমাদের ছেলে-মেয়েরা কাজ করবে, সেটাই আমরা চাই।’

আজ শুক্রবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল আমাদের জন্য যে নীতি-আদর্শ, কর্মপন্থা, দিকনির্দেশনা রেখে গেছেন, আমি মনে করি, আমাদের ছোট্ট শিশু থেকে যুব সমাজ—তারা তাদের চলার পথ কামালের আদর্শকে সামনে রেখে অনুসরণ করে নিজেদের গড়ে তুলবে।’

রাষ্ট্রপতির সন্তান হওয়া সত্ত্বেও শেখ কামাল খুব সাদামাটা জীবনযাপন করতেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শেখ কামাল একজন দক্ষ সংগঠক ছিলেন।’

শেখ হাসিনা আরও বলেন, ‘যুব সমাজ যাতে খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে, সেজন্য নানা সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। ক্রীড়া পরিষদ গঠন করা হয়েছে এবং দুস্থ ক্রীড়াবিদদের সহযোগিতার জন্য বিশেষ তহবিলও তৈরি করেছে সরকার।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..