শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

নলছিটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১৯০ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে গলায় ফাঁস দিয়ে সুমন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার দুপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের গোরস্থানরোডে এ ঘটনা ঘটে। নিহত সুমন পূর্ব মালিপুর এলাকার আয়নাল আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক কলহের কারণে পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমন। স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আতাউর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানে হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..