বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

তথ্যপ্রযুক্তির যুগে প্রিন্ট মিডিয়া চ্যালেঞ্জের সম্মুখীন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৬২৯২ বার পঠিত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে প্রিন্ট মিডিয়াকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তারপরও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র, শিশু, নারীদের কণ্ঠস্বর হিসেবে অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে অনেক পত্রপত্রিকা।

দৈনিক সমকালের ১৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ সব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সমকালের পাঠক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঐতিহ্যবাহী দৈনিক সংবাদপত্র সমকাল প্রতিষ্ঠার পর থেকে দেশে ও দেশের বাইরে পাঠকদের মাঝে গ্রহণযোগ্য অবস্থান গড়ে তুলেছে।’ তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে প্রিন্ট মিডিয়াকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। প্রিন্ট মিডিয়াকে নিজের অবস্থান সুসংহত করার মতো কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করেছে দৈনিক সমকাল।’

স্পিকার বলেন, ‘দৈনিক সমকাল বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সমুন্নত করেছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে চলেছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র, শিশু, নারীদের কণ্ঠস্বর হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।’

দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..