বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

দখলে রাখা লিমান ছাড়তে বাধ্য হলো রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৬১৬৯ বার পঠিত

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের লিমান শহর থেকে সৈন্য প্রত্যাহার করেছে দেশটি। এর আগে ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেরি চেরেভাতির দাবির বরাতে বিট্রিশ গণমাধ্যম বিবিসি জানায়, রুশ সেনাদের একটি বড় অংশ ইউক্রেনের বাহিনী ঘিরে ফেলে। সেই সঙ্গে শহরটির চারপাশের বসতিগুলো পুনরুদ্ধার করে। এরপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানান, হাজার হাজার সৈন্য শহরে ঘিরে ফেলার আশঙ্কার মধ্যে পশ্চাদপসরণ করেছে রুশ সেনারা।

লিমানকে পুনরুদ্ধার ইউক্রেনের জন্য কৌশলগত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, সৈন্য প্রত্যাহারকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ধাক্কা হিসাবে দেখা হচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর একজন উপদেষ্টা বিবিসিকে বলেছেন, লিমানের আশপাশ উদ্ধার ‘উল্লেখযোগ্য সাফল্য’।

এর আগে ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেরি চেরেভাতি বলেন, ‘আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, লিমান শহরে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার রুশ সেনা ছিল। কিন্তু, ইউক্রেনের বাহিনীর অভিযানে অনেক রুশ সেনা হতাহত হওয়ায় এ সংখ্যা এখন কমে এসেছে।’

সেরি চেরেভাতি আরও বলেন, ‘রুশ সেনাদের সাফল্য অর্জনের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..