বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
গলাচিপায় ৩ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্প: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন পাপুয়া নিউগিনিতে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের মানবিক উদ্যোগ: প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে অপপ্রচারের অবসান আদমদীঘিতে তালাবদ্ধ শয়নঘরে ঢুকতে পুলিশের সহায়তা; অতঃপর নিজেই হলেন অভিযোগের শিকার জীবিকার সাগরযাত্রা হলো শেষযাত্রা, ট্রলারডুবিতে প্রাণ গেল জামালের গণশুনানিতে মিলছে চিকিৎসাসেবাও, বরগুনা ডিসির ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসা তালতলীতে বিদেশি পিস্তলসহ ৫ জন আটক, গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানঃ৪ কেজি গাঁজাসহ আটক -২ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সামির হোসেন সাকি মির্জাগঞ্জে পাল্টাপাল্টি ছাত্রদলের কমিটি ঘোষণা মোরেলগঞ্জে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে উচ্চক্ষমতা সম্পন্ন চুল্লি দেবে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৬৩০৩ বার পঠিত

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা-‘রোসাটম’র মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেছেন, সর্বোত্তম বিদ্যুৎ উৎপাদনের জন্য রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চক্ষমতা সম্পন্ন চুল্লি দেওয়া হবে। এ ছাড়া আগামী বছরের অক্টোবরে আরএনপিপির জন্য তাজা পরমাণু জ্বালানি বাংলাদেশে আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে আলেক্সি লিখাচেভ এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

রোসাটম মহাপরিচালক প্রধানমন্ত্রীকে বলেছেন, তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বাংলাদেশে তাজা পরমাণু জ্বালানির আগমন উদযাপন করতে চান।

তারা আরএনপিপির জন্য বাংলাদেশি জনশক্তিকে প্রশিক্ষণ দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া বাংলাদেশে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা চালাতে আগ্রহী। এছাড়াও রাশিয়া বাংলাদেশে পরমাণু শাসনের অবকাঠামো নির্মাণে সহায়তা দিচ্ছে।

বৈঠকের শুরুতে আলেক্সি লিখাচেভ আরএনপিপির কাজের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত এবং ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি চলাকালীন সহায়তা প্রদান এবং পুরোদমে নির্মাণ কাজ অব্যাহত রাখার জন্য রাশিয়ার প্রতি বিশেষ করে রোসাটম ডিজিকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তার জন্য রাশিয়ার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশি কর্মীরা যাতে স্বাধীনভাবে আরএনপিপি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সক্ষম হতে পারে, সেজন্য রাশিয়ান স্টেকহোল্ডাররা আরএনপিপির জনশক্তি উন্নয়নের ওপর জোর দিতে পারে।

এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..