বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

কবিতাঃ সেই ছেলেটি : নাসির মল্লিক

রচনাঃ সহকারী পুলিশ সুপার (ASP)-বাংলাদেশ পুলিশ:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৬১২৩ বার পঠিত
কবিতাঃ”সেই ছেলেটি”
রচনাঃনাসির মল্লিক (সহকারী পুলিশ সুপার (ASP)-বাংলাদেশ পুলিশ)
মানুষ হয়ে জন্ম নিয়ে
মানুষ রয়ে, মরতে যেন পরি রে,
দয়া কর প্রভু ওহে,
দয়া কর তোমার সৃষ্টিরে।।
আজ দেশে দেশে,
ধর্ম সমাজনীতি নিয়ে,
চলছে যুদ্ধ, চলছে হিংসা-দেমাগ।
কে বড় ধর্মে,কে বড় বর্নে
এ নিয়ে চলছে হানাহানি,
মারামারি, বারাবারি দুনিয়াতে।।
চলছে বোমা, বিমান কামান
জ্বলছে মানুষ, জ্বলছে ঘরদুয়ার।
নেই দয়া,নেই মায়া
মরছে মানুষ ঘরে-পথে,রাস্তা-ঘাটেতে,
একি হল দুনিয়াতে?
কখন যেন পরমানু বোমার আঘাতে,
ধ্বংস হবে দুনিয়াদারী রে।।
মানুষ যেন মানুষ নাই রে,
নেইরে কোন মায়া-দয়া
আহা কি দুনিয়ায় আছি-রে।
ছেলেমেয়ে সবাই আছে
মোবাইলে মত্ত ওরে,
কেউ কারও দিকে তাকায় নারে।
স্বামী আছে মোবাইল নেশাতে
স্ত্রীগনও টিভি ছেড়ে,
মত্ত হল মোবাইল ফোনেতে।
মোবাইল জীবন, মোবাইল মরন, মোবাইলে ডুবে আছে জগতবাসী,
মোবাইল ছাড়া প্রান যে
চলে না রে।।
মনের দুঃখে কাঁদি আমি
কি দুনিয়ায় এসেছিলাম
কি দুনিয়ায় এখন আছিরে।
প্রেমপ্রীতি ভালবাসা
উঠে গেছে দুনিয়া থেকে,
যন্ত্রপ্রেমে ডুব দিয়েছি
যুবা-বুড়ো শিশু-কিশোরে।।
স্বপ্ন দেখি,স্বপ্নে ভাবি
সেই ছেলেটি কবে আসবে,
আলোর গোলা হাতে নিয়ে,
মহা হুঙ্কারে নামবে যুদ্ধে
মানবতার পক্ষে,
সংগী হবে ভাল সবে,
কামান,বিমান, অস্ত্র-গোলা
ধ্বংস হবে পরমাণু-অস্ত্র
আর রনতরীসহ সবি।
মানবজাতি স্বাধীন হবে,
শান্তিবায়ু বইবে জগতময়ে।।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..