সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা

দেশে গুম শুরু করেছিলেন জিয়াউর রহমান : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৬০২২ বার পঠিত
ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির লোকে গুম খুন নিয়ে কথা বলে । এ দেশে জিয়াউর রহমান গুম শুরু করেছিলেন।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২৫ মার্চ পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর অস্ত্র দিয়ে গণহত্যা শুরু করে। জাতির পিতার স্বাধীনতা ঘোষণার পরিপ্রেক্ষিতে বাঙালি অস্ত্র হাতে নিয়ে দেশকে স্বাধীন করেছিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এবং উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..