শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

স্বপ্নের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৮৪ বার পঠিত

ঝালকাঠির রাজাপুর উপজেলার অসহায় হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে অরাজনৈতিক, অলাভজন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪শে জানুয়ারি) সকালে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ও আশ্রয়ণ প্রকল্পে ঘরে ঘরে গিয়ে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা।

এসময় শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাঈম হাসান ঈমন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা শাখার সভাপতি এম. মুন্না, সাধারণ সম্পাদক মাহিন খান রোমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক মো. আরিয়ান ইসলাম আশিক প্রমুখ।

প্রধান অতিথি স্বপ্নের আলো ফাউন্ডেশন (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাঈম হাসান ঈমন জানান, আমরা প্রত্যেকে যে যার স্থান থেকে অসহায়, গরীব এবং সমাজের অবহেলীত মানুষের পাশে সমার্থমত দাঁড়ানোর জন্য সমাজের বৃত্তবান দের কাছে অনুরোধ জানাই। আমাদের সমার্থ অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ও আশ্রয়ণ প্রকল্পে অসহায় গরীব ও শীতার্ত মানুষের ঘরে গিয়ে তাদের হাতে কম্বল বিতরণ করেছি। স্বপ্নের আলো ফাউন্ডেশন বিগতদিনগুলোতে অসহায় মানুষের পাশে ছিলো এখনও আছে আর ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। আগামী দিনগুলোতেও আমাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে।

এদিকে অসহায় শীতার্ত মানুষ কম্বল পেয়ে “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ)’র প্রতি কৃতজ্ঞতা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..