সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

ঝালকাঠিতে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবীতে মানববন্ধন

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৬১৮১ বার পঠিত

ঝালকাঠিতে শিক্ষাক্রম-২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই পাঠ্যক্রম প্রণয়নের সাথে জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি সদর থানা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬জানুয়ারী) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ডা. মো: শাখাওয়াত মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি আকন মো: রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহা. ওয়ালিউল্লাহ সর্দার, সদর থানা পশ্চিম শাখার সভাপতি মো: দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফেরদৌস খান, সদর থানা পূর্ব শাখার সভাপতি সৈয়দ আলী হাসান প্রমুখ।

বক্তারা এই বিতর্কিত পাঠ্যক্রম অতিদ্রুত সংস্কারের দাবি জানান। অন্যথায় তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম ঘোষিত যে কোন কঠোর কর্মসূচিতে সদর থানা ইসলামী ছাত্র আন্দোলন ও সাধারন জনতার অংশগ্রহনের মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। এরপর ঝালকাঠি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..