বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৯২ বার পঠিত

সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুারো প্রধান রতন সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হয়রানীর প্রতিবাদে এবং কালো আইন বাতিলের দাবীতে ঝালকাঠি মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় সাংবাদিক সমাজের ব্যানারে স্থানীয় টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে এ কর্মসূচি পালিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক দুলাল সাহা, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সময় টিভির ঝালকাঠি প্রতিবেদক পলাশ রায়, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কেএম সবুজ, দৈনিক গাইছিয়া পত্রিকার প্রকাশক ও ডিবিসি নিউজের প্রতিনিধি অলোক সাহা, এখন টেলিভিশনের স্টাফরিপোর্টার মো: আল আমিন তালুকদার, আরটিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল প্রমুখ। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশ নেয়।

বক্তারা মামলায় হয়রানীর প্রতিবাদ করে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তার কালো আইন প্রত্যারেরর জন্য সরকারের প্রতি দাবী জানায়। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..