সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

তাড়াইলে একই প্রতিষ্ঠান থেকে এ প্লাস পেল স্বামী-স্ত্রী

জুবায়ের আহমাদ জুয়েল, (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৫৫ বার পঠিত
কিশোরগঞ্জের তাড়াইলে একই প্রতিষ্ঠান থেকে এ প্লাস পেল স্বামী-স্ত্রী। গত বুধবার ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা আলিম মাদরাসার মানবিক শাখা থেকে এ প্লাস পেয়ে উত্তির্ন হয়েছেন কল্লা গ্রামের  মৃত. ফরহাদ মিয়ার ছেলে হুমায়ূন কবির  ও তার সহধর্মিনী উম্মে হানিফা পুষ্প। পার্শ্ববর্তী গ্রাম কাজলা মধ্যপাড়ার বাসিন্দা মুহা. আফজাল হোসেনের কন্যা। তারা গত ৮ফেব্রুয়ারী ২০২২ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সংসারের হাল ধরার পাশাপাশি শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। অদম্য ইচ্ছে আর অক্লান্ত পরিশ্রমে পূরণ হয়েছে তাদের লালিত স্বপ্ন।
যুগলদ্বয়ের নিকট ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, বৈবাহিক জীবনে পড়াশোনা করা যায় না এমন ধারনা যাদের তারা ভুল ভাবছেন। আমরা দু’জন প্রতিযোগিতামূলক পড়াশোনা করেছি এবং আরো পড়াশোনা করতে চাই। আল্লাহ সামর্থ্য দান করলে উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে যাওয়ার পরিকল্পনা আছে। তারা আরো বলেন, ভবিষ্যতে পড়াশোনা শেষ করে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবো, তাদের সেবা করবো। বেকার সমস্যা দূরীকরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..