বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

রাজাপুরে ঝুকিপূর্ণ বিদ্যুতের খুঁটি স্থানান্তরের দাবীতে মানববন্ধন

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৭২ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া রহমাতিয়া দাখিল মাদ্রাসার শ্রেণি কক্ষের উপরের পল্লী বিদ্যুতের ঝুকিপূর্ণ বিদ্যুতের হাই ভোল্টেজ তাঁর ও খুটি স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মাদ্রাসার চত্বরে আয়োজিত এ মানববন্ধনে ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী অংশ নেন। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ মুনসুর আলম, সুপার শহিদুল্লাহ আকন, সহ সুপার ওমর ফারুক, এনামুল কবির। বক্তারা বলেন, মাদ্রাসার টিনসেট শ্রেণিকক্ষের উপর থেকে দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ বিদ্যুতের হাই ভোল্টেজ তাঁর ও মাঠ ও মাদ্রাসার কক্ষ সংলগ্ন ২ খুটি রয়েছে। যা নিয়ে সব সময় দুঘর্ঘটনার আতঙ্কে থাকতে হচ্ছে শিক্ষার্থীসহ সকলকে। সম্প্রতি এ মাদ্রাসার নামে বহু তল ভবন বরাদ্দ এসেছে কিন্তু বিদ্যুতের তার ও খুঁটির কারন ভবন নির্মান কাজ শুরু করতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যে বিদ্যুতের তার ও খুটি না সরিয়ে বর্তমানে কাঠের খুটি পরিবর্তন করে পাকা খুটি স্থাপন করার চেস্টা চালাচ্ছে। তাই দ্রুত তার ও খুটি সরিয়ে মাদ্রাসার উত্তর পাশ থেকে নেয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে মাদ্রাসা কতৃপক্ষ পল্লী বিদ্যুতের জিএম ও ইউএনওকে বরাবরে লিখিত আবেদন করেছেন। এ বিষয়ে পল্লী বিদ্যুৎতের রাজাপুরের এজিএম জানান, লোক পাঠানো হচ্ছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..