শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

বগুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

এনামুল হক রাঙ্গা (বগুড়া প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৭৯ বার পঠিত

বগুড়া সদরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ১০ টায় শহরের তিনমাথা রেলগেট এলাকার হাজি মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের লাশ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রকাশ চন্দ্র সরকার।

পুলিশের এ কর্মকর্তা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধ রেললাইনের পাশ দিয়ে হেঁটে পুরান বগুড়া এলাকা থেকে তিনমাথার দিকে যাচ্ছিলেন। এসময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ রেললাইনের পাশে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এএসআই প্রকাশ চন্দ্র সরকার আরও জানান, বৃদ্ধের পরিচয় শনাক্তে কাজ চলছে। তার মরদেহ শজিমেক  হাসপাতাল মর্গে রাখা আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..