বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

রংপুর-বগুড়া মহাসড়কের সাদুল্লাপুরের সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ১, গুরুতর আহত-১ জন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫৯৭৬ বার পঠিত

রংপুর-বগুড়া জাতীয় মহাসড়কের সাদুল্লাপুরের বত্রিশ মাইল নামকস্থানে অটো চার্জারভ্যান সড়ক দূর্ঘটনায় স্বেচ্ছাসেবি যুবক শিহাব সরকার(২২) ঘটনাস্থলেই নির্মম নিহত, অটো চালক ও অপর বন্ধুসহ ২জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ১ সন্তানের জনক শিহাব সরকার কয়েক বন্ধুসহ ২ মার্চ বৃহস্পতিবার সন্ধাপর বিশেষ সিঙ্গারা খেতে সাদুল্লাপুরের আলীপুরের মোড়ে যায়। সেখানে সিঙ্গারা খেয়ে ফিরে আসার পথে অটো চার্জারভ্যান সড়ক দূর্ঘটনায় শিহাব নামের একজনের মৃত্যু হয়েছে।

আজ ২ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় অটো ভ্যান যোগে কয়েকজনকে সাথে নিয়ে আলিপুর নামক স্থানে সিঙ্গারা খাওয়ার জন্য গেলে, ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সড়ক দুর্ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত শিহাব সরকার পলাশবাড়ীর বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। স্বেচ্ছাসেবী সংগঠন জান্নাত ফাউন্ডেশন এর সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..