সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা নভেম্বরের ২২ দিনে এল প্রায় ২৯ হাজার কোটি টাকা রেমিট্যান্স প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করলেন এনসিপি নেতারা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা কেন্দুয়ায় লুৎফিয়া দারুল উলুম মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

“বরিশালে পুলিশের বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন এবং মতবিনিময় সভায় আইজিপি”

আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৬০২৬ বার পঠিত
ছবি: রেঞ্জ পুলিশ বরিশাল।
বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে ঐতিহাসিক চেতনাকে সমুন্নত রাখার প্রয়াসে অদ্য ১৫ মার্চ ২০২৩ খ্রিঃ বুধবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার ও স্মৃতি লাইব্রেরী’ এর শুভ উদ্বোধন করেন।
এছাড়াও পুলিশের চিকিৎসা সেবাকে উন্নত এবং আধুনিকায়নের লক্ষ্যে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের উর্ধ্বমুখী সম্প্রসারণ এবং পুলিশ ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন করেন আইজিপি।
বরিশাল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স গ্রাটিটিউড হলে বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ পুলিশের সুযোগ্য অভিভাবক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান । এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজি, টুরিস্ট পুলিশ, বাংলাদেশ; মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল; ওয়াহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশাল।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের দাবিগুলো শোনেন এবং অতিশীঘ্রই সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি দেশের জন্য নিরলসভাবে কাজ করার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..