বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জে অনলাইন প্রেস ইউনিটির নিন্দা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫৯৮৩ বার পঠিত

সুপ্রীম কোর্টে সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জ-গালাগালি ও হামলার নিন্দা ও জড়িত পুলিশ-প্রশাসনের কর্তাদের বিভাগীয় বিচার দাবি করেছে অনলাইন প্রেস ইউনিটি।

ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, বিকাশ রায়, এম লোকমান হোসাঈন, সাংগঠনিক সম্পাদক চন্দন সেনগুপ্ত প্রমুখ এক বিবৃতে বলেছেন, লাঠিচার্জে আহত এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিমের সুচিকিৎসা সরকারি অর্থায়নে করার পাশাপাশি সংবাদযোদ্ধাদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ‘সংবাদকর্মী-সংবাদমাধ্যম নিরাপত্তা আইন’ প্রণয়নের করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ১৫ মার্চ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে আরো বলা হয়, আমাদের দেশে সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের প্রতি পুলিশ-প্রশাসনের কর্তারা শ্রদ্ধাবনত না হলে সারাদেশে সংবাদ বিরতি কর্মসূচি পালনের ডাক দেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..