শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বাঁশকাইট পীতাম্বর জুবিলী হাইস্কুলের অবসরপ্রাপ্ত সাত শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫৯৮৮ বার পঠিত
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ বাঁশকাইট পীতাম্বর জুবিলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, সংবর্ধিত সাবেক শিক্ষক ও অতিথীদের সাথে বর্তমান শিক্ষকবৃন্দ।

রুদ্র উজ্জল সকাল। ঘড়ির কাঁটা তখন ১০টা ছুঁয়েছে। এতক্ষণে বিদ্যালয়ের মিলনায়তন কানায় কানায় ভরে গেছে। দর্শকসারির প্রথমেই বসেছেন সাবেক শিক্ষা ও এলাকার বিশিষ্টজনরা। মঞ্চের দুই পাশে সহকর্মীরা ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে। এরপর সারি সারি বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বসে চোখ রেখেছেন মঞ্চে। যেখানে বসে মানুষ গড়ার ৭জন কারিগর সুদীর্ঘকালের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করবেন।

এমন একটি দুর্লভ গল্পের ছবি ফুটে ওঠে গতকাল সোমবার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিত ৭জন প্রবীণ শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনায়। উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ বাঁশকাইট পীতাম্বর জুবিলী উচ্চ বিদ্যালয় এই আয়োজন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুলটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেধা পুরস্কার বিতরণ করেন।

সুদীর্ঘকাল ধরে ৭ জন গুণী শিক্ষক নিজেদের সুনিপন হাতে মানুষ গড়েছেন। শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত থেকে কখনো তাঁদের জীবন কেটেছে অর্থকষ্টে, কখনো সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রভাবশালীদের চোখ রাঙানি অনেক সহ্য করেছেন। তবুও সমাজে আলো ছড়ানোর মতো কাজটি করে গেছেন তাঁরা। কথাগুলো বলেন, আলোচক বিশিষ্টজনরা।

সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন, মো. সিরাজুল হক, বিধু ভূষন বিশ্বাস, মো. মোসলেহ উদ্দিন,শীতল চন্দ্র বিশ্বাস, মো. সিরাজুল ইসলাম, মোঃ আবুল কাশেম, মো. ইউনুস মোল্লা ও দপ্তরী কানু চন্দ্র দাস।

প্রতিষ্ঠানটির সভাপতি বাবু লিটন কুমার ভৌমিকের সভাপতিত্বে, মো. আব্দুল মোন্নাফ মিয়া ও ওলিউল্লাহ স্যারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মুজিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, বীর মুক্তিযুদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ।

বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকসহ অত্র বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..