শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

নলছিটি গার্লস স্কুল’র এসএসসি পরীক্ষার্থিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫৯৯১ বার পঠিত

নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থিদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রধান মোহম্মদ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ নলছিটি উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ডাক্তার ইউসুফ আলী তালুকদার, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, শিক্ষক মাওলানা মোহম্মদ ফেরদাউস, পরীক্ষার্থিদের মধ্যে উম্মে রুবাইয়াত জিনান, ইসরাত তাসনীম, জান্নাতি আক্তার, অনুরাধা দাস তিথি, জান্নাতুল ফিজা, সিফাতী আক্তার, তানজিলা আক্তার ,প্রিয়ন্তি কুন্ড প্রমুখ।

মানপত্র পাঠ করে বিপাশা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীসহ সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..