শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৫৯৬১ বার পঠিত
বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ

প্রথম আলোর সম্পাদক-প্রতিবেদকসহ সারাদেশের সকল সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করার দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ ৩০ মার্চ প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানানোর পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছাবিরোধী-স্বাধীনতা ও দেশবিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে একের পর এক এক সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে সরকারকে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।

বিবৃতিতে আরো বলা হয়, সরকার-সাংবাদিক ও সংবাদমাধ্যম একে অপরের পরিপূরক, অথচ দৈনিক প্রথম আলো, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক-সাংবাদিককে ক্ষমতাসীনদের বিপক্ষে শত্রুপক্ষ করে দেয়াটা এক রকমের গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থামাতে না পারলে লোভি-লম্পট-দুর্নীদিবাজদের রামরাজত্বে পরিণত হবে বাংলাদেশ। যা আমাদের কারোই প্রত্যাশা নয়। অতএব, বাংলাদেশের সম্ভাবনাময় আগামীর কথা ভেবে হলেও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করা হবে বুদ্ধিমানের কাজ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..