বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত

বাঙলা কলেজের ২৯তম অধ্যক্ষ হলেন প্রফেসর জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৬০২৮ বার পঠিত

রাজধানীর সরকারি বাঙলা কলেজের ২৯তম অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন কলেজটির সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেনকে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান অবসরে গেলে পদটি শূন্য হয়। এরপর এই পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ এর উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজি মো. আবদূর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ ১৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

অধ্যক্ষ নিয়োগ পাওয়ার পর অনুভূতি ও পরিকল্পনা নিয়ে জানতে চাইলে প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বাঙলা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ স্মৃতিবিজড়িত এই কলেজ। আমার সৌভাগ্য যে এই ঐতিহ্যবাহী কলেজটিতে দীর্ঘ তিন বছর চার মাস ধরে উপাধ্যক্ষ পদে কাজ করছি। অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে আজকের দিনটিতে আমি অনেক খুশি। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং ২০৩০ সালে এসডিজি গোল একটি গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি পূর্ণাঙ্গ আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমি আশা করি আমার সব শিক্ষার্থী ও সহকর্মীরা আমার সঙ্গে থাকবেন।

উল্লেখ্য, প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন ১৪তম বিসিএস’র শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে তিনি যোগদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..