বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

নারায়ণগঞ্জের মানুষ মাদকের রাজনীতি চায় না : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৫৯৮৩ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ মাদকের রাজনীতি চায় না, তারা রাজনীতির নামে মানবতাবিরোধী-দুর্নীতিবাজদের রাজনৈতিক খপ্পর থেকে মুক্তি চায়। ১৮ এপ্রিল দিনব্যাপী সদস্য সংগ্রহ ও ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর এনডিবির সমন্বয়ক ডা. নূরজাহান নীরার সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যানের অর্থনৈতিক উপদেষ্টা কবি আলতাফ হোসেন রায়হান, নারায়ণগঞ্জ মহানগর এনডিবির সমন্বয়ক মনির জামান, ইশরাত রুবাইয়া প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নারায়ণগঞ্জের নতুন প্রজন্মকে মাদকের দংশনে নিঃস্ব করে দিচ্ছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দুর্নীতিবাজদের সন্তান-স্বজন আর ক্ষমতাসীন সরকারের নাম ভাঙিয়ে অপরাধের রাজত্ব নির্মাণকারী ষড়যন্ত্রকারীরা। তদেরকে নতুনধারার রাজনীতিক আর নতুন প্রজন্মের প্রতিনিধিরা প্রতিহত করতে তৈরি হচ্ছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা সারাদেশে সকল জেলা-উপজেলায় অপরাধ-দুর্নীতি-মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..