বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ তাড়াইলে আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত শরোনখোলায় মাসুমের মৃত্যু: রাজনৈতিক দায় চাপানোর অভিযোগ, তদন্তের দাবি এমপি আব্দুল আলীমের পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি

মেট্রোরেলের নিরাপত্তায় ২৩১ সদস্যের এমআরটি পুলিশ গঠন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৫৯৩৫ বার পঠিত

মেট্রোরেল ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার।

এমআরটি মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিটটিতে ৩টি ক্যাডার পদ এবং ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ থাকবে। এ ইউনিটের জন্য ১৫টি গাড়ি বরাদ্দ থাকবে।

গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন। দেশে মেট্রোরেল লাইন উদ্বোধনের প্রায় ৫ মাস পর এমআরটি পুলিশ গঠন হতে যাচ্ছে।

পুলিশের এমআরটি ইউনিটে ২৩১ জন সদস্যের নেতৃত্বে থাকবেন একজন উপমহাপরিদর্শক (ডিআইজি)। ইউনিটটি মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

কেন্দ্রীয় প্রশাসনিক পদগুলো হলো, একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, একজন জন পরিদর্শক (নিরস্ত্র), একজন পরিদর্শক (সশস্ত্র), ২ জন উপপরিদর্শক (নিরস্ত্র), ২ জন উপপরিদর্শক (সশস্ত্র), ৩ জন সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র), ৪ জন সহকারী উপপরিদর্শক (সশস্ত্র), ৫ জন নায়েক, ১০ জন কনস্টেবল, ১ জন কম্পিউটার অপারেটর, ১ জন হিসাবরক্ষক, ১ জন উচ্চমান সহকারী এবং ২ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

এমআরটি লাইন-৬ এ থাকবে ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৬ জন পরিদর্শক (নিরস্ত্র), ২ জন উপপরিদর্শক (নিরস্ত্র), ৩৪ জন সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) এবং ১৫৩ জন কনস্টেবল।

এমআরটি পুলিশের বরাদ্দকৃত গাড়িগুলোর মধ্যে ১ টি জিপ, ৪ টি পিক-আপ এবং ১০টি মোটরসাইকেল থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..