শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রূপগঞ্জে টেটা দিয়ে হত্যার অভিযোগে একজনকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত নারায়ণগঞ্জে এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেলাবাসীর ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বেতাগীতে ঝাউবন দিয়ে গড়ে উঠছে সবুজের সুরক্ষা প্রাচীর বাংলাদেশে ফিরতে চান ভারত ও পাকিস্তানে পাচার হওয়া আছিয়া আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক

সিলেট ও রাজশাহী সিটিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সিইসির সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৫৯৪১ বার পঠিত

সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে  সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট বোধ করছি। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা অবাধে ও নির্বিঘেœ এসে ভোট দিয়েছেন। কোথাও কোনও বাধা পেয়েছেন বলে শুনিনি, তথ্যও পাইনি। কাজেই সার্বিকভাবে আজকের নির্বাচনগুলো ভালো হয়েছে।’
ভোট শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে সিইসি এসব কথা বলেন।
সিটি ভোট নিয়ে সার্বিক মূল্যায়নের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের সময়ে বিশেষ করে ক্রিটিক্যাল পাঁচটি সিটি করপোরেশনে ভালো নির্বাচন হয়েছে। এটা আমরা বিশ্বাস করি, জাতীয় নির্বাচন যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাতে ভোটাররা খুব উৎসাহিত হবেন যে, ভোট উৎসবমুখর হতে পারে। সেখানে ভোটাররা আগ্রহান্বিত হবেন ভোটকেন্দ্রে যেতে। সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক। ভবিষ্যতেরটা আমরা ভবিষ্যতে দেখবো। আমরা আশাবাদী।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যতটুকু তথ্য সংগ্রহ করা হয়েছে, রাজশাহীতে ৫২ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। সিলেটে কমবেশি ৪৬ শতাংশ ভোটার উপস্থিতি ছিল- এটা জানতে পেরেছি। ভোটের হার চূড়ান্তভাবে কমবেশি হতে পারে, হেরফের হতে পারে। বাসাইল পৌরসভার নির্বাচন আশানুরূপভাবে ভালো হয়েছে। এটা ক্রিটিক্যাল প্লেস ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে ৭০ শতাংশ ভোট পড়েছে।’
তিনি বলেন, ‘এ ধরনের নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়াটা যথেষ্ট। ৬০ থেকে ৭০ শতাংশ হলে তা এক্সিলেন্ট হবে। আমরা চেষ্টা করে যাবো। আপনারাও সহায়তা করবেন। সিলেট ও রাজশাহীতে ভোটের মাধ্যমে বর্তমান কমিশনের অধীনে জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটিতে ভোট গ্রহন শেষ হলো।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..