সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

সবার প্রচেষ্টায় উৎসব মূখর হবে ঈদ আনন্দ -গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬০০৬ বার পঠিত

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ঈদকে উৎসব মুখর করতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় ঘরে ফেরা মানুষ যাতে নিরাপদে বাড়ীতে ও কর্মস্থলে ফিরতে পারে সে জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ।

আজ ২৩ জুন শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার মো.কামাল হোসেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, ঈদকে উৎসব মুখর করার পাশাপাশি গাইবান্ধায় যেসব পশুর হাট রয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে সব হাটেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতা-বিক্রেতা যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সে জন্য সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে পুলিশ।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, সহকারি পুলিশ সুপার( সি-সার্কেল) উদয় কুমার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, ট্রাফিক ইন্সপেক্টর নুর আলম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও আওয়ামীলীগ অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মহাসড়কে চলাচলরত পরিবহন চালকদের হাতে লিফলেট তুলে দেন পুলিশ সুপারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..