বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারন ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকের মৃত্যু

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৫৯৪৭ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর-বিষ্ণুপুর সড়কের বি-চাপিতলা এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত বাঙ্গরা বাজার থানার ডিউটিরত এএসআই সাজ্জাদুল মান্নান (৪১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন।

বুধবার বিকেলে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলায় এদুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা সাজ্জাদুল লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারাপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, ডিউটিরত অবস্থায় থানার সহকারী উপ-পরিদর্শক সাজ্জাদুল মান্নান ও কনস্টেবল আল-আমিন মোটরসাইকেল যোগে রামচন্দ্রপুর থেকে থানায় আসার পথে বি-চাপিতলায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল আমিন অল্প আহত হলেও এএসআই সাজ্জাদুল গুরুতর আহত হয়। আহত সাজ্জাদুলকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ ঢামেক থেকে তার গ্রামের বাড়ী রামগঞ্জের নান্দিয়ারা পাড়ায় নিয়ে যাওয়া হবে । অটোরিক্সা জব্দ করা হয়েছে তবে ঘাতক চালককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..